গত বছর ‘বাস্তুশাপ’, ‘সিনেমাওয়ালা’, ‘হেমন্ত’, ‘জুলফিকার’ -এ তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। চলতি বছর তার ঝুলিতে রয়েছে ‘সেনাপতি’, ‘সমান্তরাল’, ‘ভুবন মাঝি’ সহ বেস কিছু সিনেমা।
আমরা এখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের কথাই বলছি। এ তো গেল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা, কিন্তু পরিচালক পরমব্রতকে তো আজকাল সেভাবে সামনে আসতে দেখা যাচ্ছে না!
‘জিও কাকা’, ‘হাওয়া বদল’, ‘লড়াই’ এই সমস্ত সিনেমা পরিচালনা করবার পর বেশ কিছুদিন যাবত অভিনয়ের টাইট সিডিউলের জন্য তিনি ছবি পরিচালনার কাজ থেকে দুরে সরে ছিলেন বটে, তবে এবছরের মাঝামাঝি সময় থেকেই শ্যুটিং ফ্লোরে তাকে পরিচালকের রূপে দেখা যাবে বলে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন।
এক বয়স্ক মহিলা ও একটি বাচ্চা ছেলে - এই দুই অসমবয়সির বন্ধুত্বের নানা রং নিয়ে তৈরি হবে পরমের নতুন ছবি। সিনেমার নাম যদিও এখনও ঠিক হয়নি। তবে অভিনেতা পরমব্রত যেভাবে মানুষের মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন, ঠিক সেভাবেই নিজের পরিচালনায় আগের তিনটে ছবি থেকে শিক্ষা নিয়ে তার এই নতুন ছবির মাধ্যমে পরিচালক হিসেবে দর্শকদের মন কতটা জিতে নিতে পারবেন সেটাই এখন দেখার।





















