Home সিনেমা টলিউড দীর্ঘ অন্তরালের পর ফিরছেন ইতিহাস কে সঙ্গে নিয়ে

হারিয়ে যাওয়া মুভি : পর্ব ৩

কম বাজেট, কম প্রচার, বড় স্টার না থাকার জন্য কিংবা যুগের থেকে এগিয়ে থাকার জন্য হারিয়ে যায় কত ভাল ভাল সিনেমা। সেইরকম মানুষের অগোচরে...

স্বামীর ওপর সন্দেহ হচ্ছে ? এই গল্পই খুলে দেবে রহস্যের জট

তুলসী চক্কোত্তি মানেই "পরশ পাথর" সন্তোষ দত্ত মানেই লালমোহন বাবু ... এর বাইরে কেউ ভাবেননা জানেননা ওনাদের। ওনারা আরও অনেক ভালো চরিত্র, কমেডি ক্যারেক্টার করেছেন...

স্বপ্নের ‘নটসম্রাট’ স্বপন কুমার !

আমরা সবসময় বড় পর্দা নিয়ে আলোচনা করি কিন্তু আজকের লেখা একটু ভিন্ন। আজকের বিষয় যাত্রা। একটা সময়ে যখন সিনেমা সেভাবে ছিল না, টেলিভিশন ছিল দূর...

দীর্ঘ অন্তরালের পর ফিরছেন ইতিহাস কে সঙ্গে নিয়ে

দীর্ঘ অন্তরালের পর আবার রুপোলী পর্দায় ফিরছেন ডিস্কো ডান্সার।ছবির পরিচালক মানস মুকুল পাল।স্বাধীনতা সংগ্রাম নিয়ে গল্প।আমাদের চেনা ইতিহাসের বিপ্লবীর অচেনা গল্প বলবেন মানস ও মিঠুন।মানস মুকুলের ‘সহজ পাঠের গপ্পো’ আলোড়ন তৈরী করেছিল। অচেনা দুই কিশোরকে দিয়েই মানস মুকুল তাঁর জাত বুঝিয়ে দেন। সেই থেকেই তাঁর উপর নিজের কামব্যাক মুভির জন্য ভরসা করেছেন মিঠুন চক্রবর্তী। ১৯৩০ সালে বিনয়, বাদল, দীনেশের রাইটার্স অভিযানই এই ছবির প্লট। কিন্তু মানস মুকুল বলবেন মূলত বিপ্লবী দীনেশ গুপ্তর গল্প।মিঠুন এরকম স্বাধীনতা সংগ্রামের গল্প নিয়ে আগে কিছু ছবি করেছেন। দেবশ্রী রায়ের সঙ্গে ‘চাকা’ কিংবা ‘ফেরারী ফৌজ’ -এর মতো ছবি।

কিন্তু দীনেশ গুপ্ত র গল্পটা আরো চমকপ্রদ। পরিচালকের কথায়, “অনেক স্বাধীনতা সংগ্রামীই তাঁদের অসামান্য অবদান রেখে গেছেন। তার কতটুকুই বা আমরা জানি। এমন অনেক বিপ্লবী ছিলেন যাঁদের সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিসীমা সীমিত। দীনেশ গুপ্ত তাঁদেরই মধ্যে একজন। তাঁর জীবনের গল্পকেই তাই বেছে নিয়েছি আমি।” ছবির নাম এখনও ঠিক করেননি বলে জানিয়েছেন মানস। তবে মিঠুনের চরিত্রটি কি দীনেশ গুপ্তরই? নাকি তাঁর সঙ্গে জড়িয়ে থাকা গুরত্বপূর্ন চরিত্র? সে কথা এখনও খোলসা করেননি পরিচালক।বিনয় বাদল দীনেশ নিয়ে ছবি অঞ্জন দত্ত,অনিকেত চট্টোপাধ্যায়রাও করতে চান। যেখানে ভাবা হয়েছিল দেব কেও। কিন্তু মানস মুকুল আর পিছিয়ে আস্তে চাননা।

পরিচালক মানস মুকুল পাল জানান, ” মিঠুনদার চরিত্রে নাম কী তা এখনই বলতে চাইছি না, তবে এটুকু বলতে পারি উনি এমন একটা চরিত্র করছেন যাঁর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে।কিন্তু তাঁর নাম আমরা কেউ অবগত নই। স্বাধীনতা সংগ্রামে এই চরিত্রের কী অবদান রয়েছে, সেগুলো জানা তো পরের কথা আমরা হয়তো তাঁর নামই জানি না। তবে তাঁর এই চরিত্রটা এক্কেবারেই রিয়েল লাইফ চরিত্র। কিছুদিন আগেই মুম্বইতে গিয়ে মিঠুনদাকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছি। উনি ছবিটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।”

দীর্ঘ অসুস্থতা পেরিয়ে ফিরছেন মিঠুন। মিঠুন ভক্তদের কাছে এ এক দারুন উপহার।

MUST READ

মহালয়ার সেরা পাঁচ ‘ মহিষাসুরমর্দিনী ‘

আকাশবাণী কলকাতার 'মহিষাসুরমর্দিনী 'র পর টেলিভিশনে 'মহিষাসুরমর্দিনী' সবার কাছেই ভালোবাসার। কিন্তু এখন অনেক চ্যানেল হওয়া সত্ত্বেও টিভির মহালয়া দর্শকের বিরক্তি উদ্রেক করে। সেই মেগার...

পুজোর সেরা পুরুষ কে ? এবার পুজোয় অভিনব উৎসব !

পুরুষ। পুরুষ যেন পড়ে পাওয়া চোদ্দ আনা। নারী দিবস নিয়ে হৈচৈ। নারী দিবসের দরকার তো আছেই কিন্তু পুরুষ দিবস কবে কোনদিন আমরা কজন জানি?...

এবার মহালয়াতেই অকাল বোধন !

দেবী দুর্গার ত্রিনয়ন, যার জ্যোতিতে আলোকিত বিশ্ব। সৃষ্ট প্রাণ। আমরা দেবী দুর্গাকে চোখে দেখিনি দেখিনা। কিন্তু দুর্গা মানে এক শক্তি। নারী শক্তি। ধরিত্রীতে সকল...

নটবর ১০০তেও নটআউট !

বাবা সতু রায় ছিলেন নির্বাক যুগের বিখ্যাত অভিনেতা। কিন্তু তাতে ছেলের বিশেষ কিছু সুবিধে হয়নি। তাঁর জন্ম বরিশালে। বাবা পরে চলে আসেন কলকাতায়। শেষে...