প্রেমেই “বিসর্জন” হবে দুই বাংলার কাঁটাতার!

সাম্প্রতিক সময়ের একটি নিখাদ বাংলা ছবি, যা বোঝাবে আমাদের দুই বাংলাকে কাটা তাঁর দিয়ে কখনোই আলাদা করা যাবেনা, বরং প্রেম মিলিয়ে দেবে দুই বাংলাকে, সেরকমই এক গল্পের নিদর্শন দেখা যাবে বলে ধারণা করা যাচ্ছে।

সমগ্র সৃষ্টিতে রয়েছে অজস্র ভিন্ন ধারার মানুষজন এবং প্রত্যেকের কাছেই রয়েছে তাদের ভালোবাসার বা ভালোলাগার অনন্য কিছু ধরণও। তবে “ভালোবাসা” শব্দটির অর্থই কিন্তু শুধু সফলতা নয়, রয়েছে বিফলতাও।তবুও হার না মানা এক পরিস্থিতির নানান ঘাত প্রতিঘাতের মধ্যে প্রতিটা মানুষ পেতে চায় তাদের জীবনের সেই কাছের মানুষটিকে।

সেরকমই এক মিষ্টি প্রেমের গল্পের আদলে বাংলার প্রখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলী পরিচালনায় এবং সুপর্ণকান্তি করাতির প্রযোজনায় “অপেরা মুভিজ”এর ব্যানারে বাংলার সিনেপ্রেমীদের জন্যে উপস্থাপনা করতে চলেছেন দুই-বাংলার একটি অভিনব প্রেমের কাহিনী “বিসর্জন”

এটি সাম্প্রতিক সময়ের একটি নিখাদ বাংলা ছবি, যা বোঝাবে আমাদের দুই বাংলাকে কাটা তাঁর দিয়ে কখনোই আলাদা করা যাবেনা, বরং প্রেম মিলিয়ে দেবে দুই বাংলাকে, সেরকমই এক গল্পের নিদর্শন দেখা যাবে বলে ধারণা করা যাচ্ছে।

Abir Chatterjee and Jaya Ahasan

ছবিটিতে মূখ্য চরিত্রে দেখা যাবে টলি-ইন্ডাস্ট্রির নতুন জুটি আবীর চট্টোপাধ্যায় এবং জয়া এহসান কে, এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আরো অনেকে। জয়া এহসানকে দেখা যাবে এক বাংলাদেশী হিন্দু বিধবার চরিত্রে আর তার বিপরীতে ভারতে বসবাসকারী এক মুসলিম প্রেমিকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।

ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটি বাংলার নতুন বছর অর্থাৎ ১’লা বৈশাখের দিনই মুক্তি পেতে চলেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। নতুন বছরের প্রথম দিনটিকে আরও সুন্দর করতে দেখেই আস্তে পারেন এই মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্পটি।