মার্চ মাসে চলে যাবে মাথার চুল ?

লিউডে গত কয়েক বছরে বহু সিনেমায় মধ্যবিত্ত পরিবারের কাহিনী উঠে এসেছে। গল্পগুলি সবার থেকে আলাদা হয় সাথে থাকে ছোট কোন শহর। এবছরও তেমনই একটা সিনেমা আসতে চলেছে। নাম হল ‘গন কেশ‘। কাহিনীর দিক থেকেও অনেক আলাদা হতে চলেছে। ঘটনা হল একজন মধ্যবিত্ত মেয়ের মাথার চুল চলে যাওয়া নিয়ে। যে খুব নাচতে ভালোবাসতো। বিয়ের জন্য দেখাশোনা করা হচ্ছিল তার। তখনই একটি রোগে আক্রান্ত হয় সে। মাথার চুল চলে যেতে থাকে, নাচও ছেড়ে দিতে হয়৷ এসবের ফলে বিয়ের জন্য নানা খারাপ অবস্থার সম্মুখীন হয় সে। মেয়েটির চরিত্রে অভিনয় করছেন মাসান খ্যাত শ্বেতা ত্রিপাঠি। সিনেমার পোস্টারে তাকে টাক মাথাতেও দেখা যাচ্ছে। ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে ট্রেলার৷ শ্বেতা ছাড়াও আছে জিতু, বিপিন শর্মা। পরিচালক কাশিম খাল্লো। সিনেমাটি কতটা ইউনিক সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৯শে মার্চ অবধি।