গোত্র।বর্ণবৈষম্য। অসবর্ণতা। মানুষের কি আসল কোনো গোত্র আছে নাকি সমাজের ঠিক করে দেওয়া গোত্রই তার আসল পরিচয়?হ্যাঁ গোত্র নিয়েই শিবপ্রসাদ নন্দিতা জুটির পরের ছবি। ছবির নামও ‘ গোত্র ‘। পারিবারিক ছবি দিয়ে এই অসবর্ণতা বিদ্বেষ চরিত্র বিষয়ে সমাজকে ম্যাসেজ দিতে চায় পরিচালকদ্বয়। পারিবারিক গল্পেই বাজিমাত্ করেন শিবু-নন্দিতা। তাঁরা এতে বক্সঅফিস হিট দিতে সিদ্ধহস্ত। সমাজে জাত-পাতের বিষয় নিয়ে এ ছবি। বর্তমান সামাজিক পরিস্থিতি,বিদ্বেষ,সাম্প্রদায়িকতা সব মিলিয়ে বার্তা দিতে চাইছে ‘গোত্র’। এতদিন গরমের ছুটিতেই এই পরিচালক জুটির ছবি উপহার থাকত থাকে। কিন্তু এবার উপরি পাওনা। জন্মাষ্টমীতে এই অগস্টে আসতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির নতুন ছবি ‘গোত্র’। প্রতিবারের মতো এই ছবিতেও থাকবে সামাজিক বার্তা। যে বার্তা সমাজকে নতুন দৃষ্টিকোন থেকে দেখতে সাহায্য করবে।
‘গোত্র’ ছবিটি নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। উইন্ডোজ সামনে আনল তাঁদের ‘গোত্র’ ছায়াছবির প্রথম চরিত্র। তারেক আলি। কে এই তারেক আলি? জানতে হলে দেখতে হবে ‘গোত্র’। তারেক আলির ভূমিকায় নাইজেল আক্কারা। কিন্তু চরিত্রটি সম্বন্ধে বিস্তারিত জানতে দেখতে হবে ছবি। উইন্ডোজ রিলিজ করল তারেক আলি নাইজেল আক্কারা র ছবি দিয়ে তাঁদের ‘গোত্র’ ছবির নতুন পোষ্টার। এটি ছবির প্রথম চরিত্র যেটির পর্দা উন্মোচন হল। একজন লড়াকু প্রত্যয়ী চরিত্র এই তারেক আলি। অসম্ভব সুন্দর আবেদনপূর্ন ব্যক্তিত্বপূর্ণ দেখতে লাগছে নাইজেলকে।আশা করা যায়’ মুক্তধারা’র মতো তারেক আলিও নতুন পালক যোগ করবে নাইজেলের ক্যারিয়ারে।ছবির আরো চরিত্র এখনও প্রকাশ বাকি। যা প্রকাশ করবে উইন্ডোজ। তবে খরাজ মুখোপাধ্যায় ,মানালী দে, সাহেব ভট্টাচার্য, অনসূয়া মজুমদার প্রমুখদের বাকি চরিত্রগুলিতে দেখা যেতে পারে। তাঁদের নতুন লুক প্রকাশ করবে উইন্ডোজ।কিন্তু বাকি চরিত্রগুলি নিয়ে রহস্য আপাতত ধরে রেখেছে উইন্ডোজ।
জন্মাষ্টমীতে এক নতুন সামাজিক বার্তা দিতে আসছে ‘গোত্র’।
Written by শুভদীপ বন্দ্যোপাধ্যায়


